Apan Desh | আপন দেশ

মধ্যপ্রাচ্যের মাস্তান এখন মৃত: ইরানকে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৪৩, ১০ জুন ২০২৬

মধ্যপ্রাচ্যের মাস্তান এখন মৃত: ইরানকে ট্রাম্প

ছবি : সংগৃহীত

ইরান কেবল মুখের কথায় পটু, কাজের কাজ কিছুই করতে পারে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে উদেশ্য করে বলেন, মধ্যপ্রাচ্যের সে মাস্তান এখন মৃত।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

প্রেসিডেন্ট ট্রাম্প তার পোস্টে ইরানের সামরিক বাহিনীকে একটি ‘সম্পূর্ণ এবং চরম বিশৃঙ্খলা’ হিসেবে আখ্যায়িত করার পূর্ববর্তী দাবি পুনর্ব্যক্ত করেন।

তিনি মন্তব্য করেন, ইরানের নৌ ও বিমান বাহিনীর মতো তাদের পুরো সামরিক শক্তির এখন আর কোনো অস্তিত্বই নেই।

ইরানকে পুরোপুরি পরাস্ত করা হয়েছে দাবি করে তিনি লেখেন, ইরান কেবল মুখের কথায় পটু, কাজের কাজ কিছুই করতে পারে না। মধ্যপ্রাচ্যের সেই মাস্তান এখন মৃত।

আরও পড়ুন <<>> দক্ষিণ আফ্রিকার বস্তিতে হামলা, নিহত ১২

যুক্তরাষ্ট্রের সাথে একটি সুবিধাজনক চুক্তিতে আসার জন্য ইরান অনেক দীর্ঘ সময় পার করে দিয়েছে উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, তারা এমন একটি চুক্তির জন্য আলোচনা করতে বড্ড বেশি সময় নিয়ে নিয়েছে যা তাদের নিজেদের জন্যই দারুণ হতে পারত। কিন্তু এখন তাদের এর খেসারত দিতে হবে।

তবে চড়া মূল্য বলতে তিনি সুনির্দিষ্টভাবে কী ধরনের পদক্ষেপের কথা বোঝাচ্ছেন, সে বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়