ছবি : গ্রাফিকস
ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েল ও এ অঞ্চলের বিভিন্ন মার্কিন ঘাটিতে মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে। এতে গোটা মধ্যপ্রাচ্যে সংঘাতময় হয়ে উঠেচে। এমন পরিস্থিতিতে জ্বালানি রফতানি ব্যাহত হওয়ায় বাংলাদেশের জ্বালানি খাতে নতুন চাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান জিরো কার্বন অ্যানালিটিক্স সম্প্রতি এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।
আরও পড়ুন<<>>হরমুজ প্রণালিতে নিরাপত্তা পাওয়া দেশের তালিকায় বাংলাদেশ
প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটলে ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে বাংলাদেশের জ্বালানি আমদানি ব্যয় প্রায় ৪০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে। অর্থের হিসাবে এ বাড়তি ব্যয় দাঁড়াতে পারে প্রায় ৪৮০ কোটি ডলার, যা দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধিতে প্রায় ১.১ শতাংশ প্রভাব ফেলতে পারে।
এর আগে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের সময়ও বৈশ্বিক বাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশে এর প্রভাব পড়েছিল। বর্তমান মধ্যপ্রাচ্য সংকট আরও একবার একই ধরনের চাপ তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































