Apan Desh | আপন দেশ

লেবানন

ইসরায়েলি হামলায় লেবাননে আরও এক বাংলা‌দে‌শি নিহ‌ত

ইসরায়েলি হামলায় লেবাননে আরও এক বাংলা‌দে‌শি নিহ‌ত

লেবাননের দক্ষিণাঞ্চলে আবারও ড্রোন হামলায় চালিয়েছে ইসরায়েল। এ হামলায় আরও এক বাংলা‌দে‌শি নিহ‌ত হয়েছেন। বৈরুতের বাংলাদেশ দূতাবাস তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছে। এ ঘটনায় আরেক বাংলা‌দে‌শি কর্মীর মৃত্যদেহ ধ্বংসস্তূপের নীচে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে। বুধবার (১৩ মে) বৈরুতের বাংলাদেশ দূতাবাস জা‌নি‌য়ে‌ছে, গত ১১ মে রাতে লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়ের মাইফাদুন এলাকায় আবাসস্থলে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় সাতক্ষীরার শ্রী শুভ কুমার দাস এবং নর‌সিংদীর ক‌রিম মিয়া মৃত্যুবরণ করেছেন মর্মে বিভিন্ন সূত্র হতে জানা যায়।

১২:২০ এএম, ১৪ মে ২০২৬ বৃহস্পতিবার

লেবাননে ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহত

লেবাননে ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলীয় জিবদিন গ্রামে ইসরায়েলি বাহিনীর এক ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে। এ হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। একই হামলায় এক সিরীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন। সোমবার (১১ মে) স্থানীয় সংবাদদাতা ও আঞ্চলিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। নিহত বাংলাদেশিরা ওই এলাকায় শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, জিবদিন গ্রামের একটি বাড়ি লক্ষ্য করে ইসরাইলি ড্রোন থেকে সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হামলার সময় ওই তিন ব্যক্তি বাড়ির ভেতরে অথবা আশপাশে অবস্থান করছিলেন। বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

১১:৪২ পিএম, ১১ মে ২০২৬ সোমবার

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৪১

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৪১

লেবাননে যুদ্ধবিরতি ভেঙে হামলা চালিয়েছে ইসরায়েল। ২৪ ঘণ্টায় এ হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪১ জন। এ নিয়ে যুদ্ধে মৃতের সংখ্যা ২ হাজার ৬০০ ছাড়িয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে প্রতিদিনই চলছে বিমান হামলা ও বিস্ফোরণ। শনিবার (০২ মে) লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় একাধিক বিমান হামলা চালায় ইসরায়েল। এতে বেশ কয়েকজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। নাবাতিয়েহ, সিডন ও টাইর অঞ্চলের বিভিন্ন শহর ও গ্রামে হামলার ঘটনা ঘটে। কোথাও বসতবাড়ি, কোথাও চলন্ত গাড়ি লক্ষ্য করে আঘাত হানা হয়। এসব হামলায় নারী ও শিশুসহ বহু বেসামরিক হতাহতের অভিযোগ উঠেছে।

০৫:১৫ পিএম, ৩ মে ২০২৬ রোববার

শর্ত সাপেক্ষে আলোচনায় বসতে রাজি ইরান

শর্ত সাপেক্ষে আলোচনায় বসতে রাজি ইরান

ইরানের ওপর থেকে নৌ-অবরোধ তুলে নিলে আবার আলোচনায় বসতে রাজি আছে তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির-সাঈদ ইরাভানি এ কথা জানিয়েছেন। ইরানি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত ইরাভানি বলেন, যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নেয়ার সঙ্গে সঙ্গেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পরবর্তী দফার আলোচনা অনুষ্ঠিত হবে। তবে নতুন কোনো আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ করতে হবে বলেও শর্ত দিয়েছেন তিনি। ইরাভানি বলেন, নতুন কোনো আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ করতে হবে।

০৯:০৬ পিএম, ২২ এপ্রিল ২০২৬ বুধবার

লেবাননে এক সপ্তাহের যুদ্ধবিরতি

লেবাননে এক সপ্তাহের যুদ্ধবিরতি

হিজবুল্লাহপন্থী গণমাধ্যম আল-মায়াদিন এক ইরানি কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, লেবাননে এক সপ্তাহের যুদ্ধবিরতি আজ রাত থেকেই কার্যকর হবে। বুধবার (১৫ এপ্রিল) ওই কর্মকর্তার মতে, ইরানের চাপের ফলেই এ পদক্ষেপ নেয়া হয়েছে। এ যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান অস্থায়ী যুদ্ধবিরতির শেষ সপ্তাহের সঙ্গে মিলিয়ে কার্যকর হবে। তবে ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইসরায়েল। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছেন, লেবাননে এক সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাবটি প্রথম তোলেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। চ্যানেল ১২ আরও জানায়, বিষয়টি নিয়ে আলোচনা করতে আজ রাতেই ইসরায়েলের মন্ত্রিসভা বৈঠকে বসবে।

১২:২৪ এএম, ১৬ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১০

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১০

লেবাননের দক্ষিণাঞ্চলীয় নাবতিহ জেলায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ তথ্য জানিয়েছে লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, পৃথক তিনটি হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রথম হামলাটি চালানো হয় নাবতিহ জেলার কাফার সির শহরে। এতে চারজন নিহত হন। নিহতদের মধ্যে একজন প্যারামেডিক ছিলেন। এ ঘটনায় আরও চারজন আহত হন। দ্বিতীয় হামলাটি হয় একই জেলার জেফতা শহরে। এ হামলায় লেবানিজ সিভিল ডিফেন্সের একজন সদস্যসহ মোট তিনজন নিহত হন। এছাড়া আহত হয়েছেন দুইজন। তৃতীয় হামলা চালানো হয় নাবতিহ জেলার তুল শহরে। এতে আরও তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

০৭:১৮ পিএম, ১১ এপ্রিল ২০২৬ শনিবার

মধ্যপ্রাচ্যের সংঘাতে লেবাননে বাস্তুচ্যুত ৩০ হাজার মানুষ

মধ্যপ্রাচ্যের সংঘাতে লেবাননে বাস্তুচ্যুত ৩০ হাজার মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নতুন করে লেবাননে ছড়িয়ে পড়েছে। পরিস্থিতির অবনতিতে দেশটিতে অন্তত ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার জবাবে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এর পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলি সেনাবাহিনী ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদনে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর মুখপাত্র বাবার বালচ জানান, রক্ষণশীল হিসাব অনুযায়ী প্রায় ৩০ হাজার মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে নিবন্ধিত হয়েছেন। অনেক বাস্তুচ্যুত মানুষকে সড়কের পাশে গাড়িতে রাত কাটাতে হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

০৭:১২ পিএম, ৩ মার্চ ২০২৬ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement