ছবি : সংগৃহীত
লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় বেশ কয়েকজন শিশুসহ অন্তত ৩১ জন নিহত হয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার অঙ্গীকার করার পরই এ হামলা করা হয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ইসরায়েলি সামরিক বাহিনীর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
বিবিসির তথ্যমতে, গত এপ্রিলের মাঝামাঝি সময়ে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এটিই অন্যতম ভয়াবহ বোমা হামলার ঘটনা। এ হামলার রাতে হিজবুল্লাহর ১০০টিরও বেশি অবকাঠামো ও যোদ্ধাদের ওপর আক্রমণ চালানো হয়েছে বলে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে।
আরও পড়ুন : সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদের জামাত অনুষ্ঠিত
এর আগে সোমবার (২৫ মে) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, তিনি হিজবুল্লাহকে লক্ষ্যবস্তু করার ক্ষেত্রে ‘আরও কঠোর পদক্ষেপ’ নেয়ার নির্দেশ দিয়েছেন। পরবর্তীতে মঙ্গলবার নিরাপত্তা মন্ত্রিসভার এক বৈঠকে তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন, ইসরায়েল ‘লেবাননে আমাদের অভিযান আরও তীব্র করছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































