Apan Desh | আপন দেশ

ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কর্মকর্তাসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৩৯, ২৪ নভেম্বর ২০২৫

আপডেট: ১১:০৫, ২৪ নভেম্বর ২০২৫

ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কর্মকর্তাসহ নিহত ৫

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ-পশ্চিমের শহরতলি এক আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দখলদার বাহিনীর হামলায় দেশটির সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সশস্ত্র বাহিনী প্রধান হাইতাম আলি তাতাবাইসহ পাঁচজন নিহত হয়েছেন।

রোববার (২৩ নভেম্বর) এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। পরে আল-তাবতাবাইতের নিহতের খবর নিশ্চিত করে হিজবুল্লাহ বলেছে, হামলা চালিয়ে ইসরায়েল একটি ‘গুরুতর সীমারেখা’ লঙ্ঘন করেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ হামলায় পাঁচজন নিহত ও অপর ২৮ জন আহত হয়েছেন। শুরুতে নিহত এক ও আহত ২১ বলে জানানো হয়। তবে মন্ত্রণালয় নিহতদের পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানায়নি। বৈরুতের দক্ষিণ শহরতলীর হারেত হ্রেইক এলাকায় হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুন<<>>এবার ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, হিজবুল্লাহর নিহত নেতার নাম হাইথাম আলী আল-তাবতাবাই। তিনি হিজবুল্লাহর চিফ অব স্টাফ। সংগঠনটির এ পদের কর্মকর্তা গুরুত্বপূর্ণ একাধিক দায়িত্ব পালন করেন।

আরব নিউজের প্রতিবেদনে আল-তাবতাবাইকে হিজবুল্লাহর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে উল্লেখ করা হয়েছে।

হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চলার মধ্যে এ হামলা চালাল ইসরায়েল। গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় এ যুদ্ধবিরতি কার্যকর হয়। গত কয়েক মাসের মধ্যে দক্ষিণ বৈরুতে ইসরায়েলের এটাই প্রথম হামলা। 

ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, হিজবুল্লাহ নিজেদের সামরিক ক্ষমতা পুনর্গঠন করার চেষ্টা করছে, চোরাপথে লেবাননে অস্ত্র আনছে এবং রকেট ও ক্ষেপণাস্ত্রের বিকল্প হিসেবে বিস্ফোরক ড্রোনের উৎপাদন বাড়াচ্ছে। এতে করে উত্তেজনা বাড়ার আশঙ্কা বৃদ্ধি পেয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ