Apan Desh | আপন দেশ

লেবাননে হামলা বন্ধ না হলে পাকিস্তানে বৈঠক নয়: ইরান

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১১:১৭, ১০ এপ্রিল ২০২৬

লেবাননে হামলা বন্ধ না হলে পাকিস্তানে বৈঠক নয়: ইরান

ছবি : সংগৃহীত

যুদ্ধবিরতি সত্বেও লেবাননে প্রাণঘাতি ও ধ্বংসাত্বক হামলা অব্যাহত রেখেছে ইসরায়ের। এ হামলা বন্ধ না হওয়া পর্যন্ত পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো শান্তি আলোচনায় ইরান অংশ নেবে না বলে জানিয়েছে তেহরান। দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজ এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থাটি জানায়, ইরানের কোনো আলোচক দল ইসলামাবাদে পৌঁছায়নি। আলোচনায় যোগ দেয়ারও পরিকল্পনা নেই। কিছু মার্কিন গণমাধ্যমে ইরানি প্রতিনিধি দল পাকিস্তানে পৌঁছেছে এমন খবরও তারা নাকচ করেছে।

ফার্স নিউজের দাবি, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসলামাবাদে আলোচনায় না বসার বিষয়ে পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তেহরান।

এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য একটি ইরানি প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছেছে। 

আরও পড়ুন<<>>‘হরমুজ প্রণালিতে ফি আদায় অবিলম্বে বন্ধ করতে হবে’

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইও বলেছেন, যুদ্ধ বন্ধের লক্ষ্যে যেকোনো আলোচনা নির্ভর করবে যুক্তরাষ্ট্র সব ফ্রন্টে, বিশেষ করে লেবাননে, যুদ্ধবিরতির প্রতিশ্রুতি রক্ষা করছে কি না তার ওপর।

এদিকে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি নিয়ে কূটনৈতিক তৎপরতা চললেও লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। 

লেবাননের সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, বুধবার থেকে জোরদার হওয়া হামলায় অন্তত ৩০৩ জন নিহত ও ১,১৫০ জন আহত হয়েছেন। আর গত ২ মার্চ থেকে চলা হামলায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১,৮৮৮ জনে, আহত ৬,০৯২ জন।

আপন দেশ/জেডআই 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়