Apan Desh | আপন দেশ

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৯:১৮, ১১ এপ্রিল ২০২৬

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১০

ছবি: সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলীয় নাবতিহ জেলায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ তথ্য জানিয়েছে লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, পৃথক তিনটি হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রথম হামলাটি চালানো হয় নাবতিহ জেলার কাফার সির শহরে। এতে চারজন নিহত হন। নিহতদের মধ্যে একজন প্যারামেডিক ছিলেন। এ ঘটনায় আরও চারজন আহত হন।

দ্বিতীয় হামলাটি হয় একই জেলার জেফতা শহরে। এ হামলায় লেবানিজ সিভিল ডিফেন্সের একজন সদস্যসহ মোট তিনজন নিহত হন। এছাড়া আহত হয়েছেন দুইজন। তৃতীয় হামলা চালানো হয় নাবতিহ জেলার তুল শহরে। এতে আরও তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

আরও পড়ুন <<>> বৈঠকে শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে আলোচনা

এ ধারাবাহিক হামলায় সাধারণ নাগরিক এবং উদ্ধারকারী দলের সদস্যদের হতাহতের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় পর্যবেক্ষকদের মতে, সিভিল ডিফেন্স সদস্যদের ওপর হামলা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। লেবাননের স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসন বর্তমানে হতাহতদের উদ্ধারে কাজ করছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়