ফাইল ছবি, আপন দেশ
ইরানের ওপর থেকে নৌ-অবরোধ তুলে নিলে আবার আলোচনায় বসতে রাজি আছে তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির-সাঈদ ইরাভানি এ কথা জানিয়েছেন।
ইরানি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত ইরাভানি বলেন, যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নেয়ার সঙ্গে সঙ্গেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পরবর্তী দফার আলোচনা অনুষ্ঠিত হবে।
তবে নতুন কোনো আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ করতে হবে বলেও শর্ত দিয়েছেন তিনি।
ইরাভানি বলেন, নতুন কোনো আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ করতে হবে।
ইরান যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত আরও বলেন, তারা (যুক্তরাষ্ট্র) যদি রাজনৈতিক সমাধান চায়, তবে আমরা প্রস্তুত। আর যদি তারা যুদ্ধ চায়, ইরান সেটির জন্যও প্রস্তুত।
উল্লেখ্য পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতিতে গেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন দাবি করার পর তেহরানের পক্ষ থেকে জানানো হয়, ইরান কখনও যুদ্ধবিরতি চায়নি।
আরও পড়ুন<<>>হরমুজে তিন জাহাজে হামলা চালিয়েছে ইরান
বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর অনুরোধও করেনি ইরান।
এদিকে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আয়োজিত এক প্রস্তুতিমূলক বৈঠকে অংশ নেবে লেবানন। এতে দেশটির পক্ষে প্রতিনিধিত্ব করবেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত নাদা হাদ্দাদ মাউয়াদ।
বৈঠকে তিনি যুদ্ধবিরতি বাড়ানোর প্রস্তাব উত্থাপন করবেন এবং দক্ষিণ লেবাননের গ্রাম ও শহরগুলোতে ইসরায়েলের সামরিক অভিযান বন্ধের দাবি জানাবেন। লেবাননের প্রেসিডেন্ট আউন জানান, চলমান আলোচনা চারটি মূল বিষয়ের ওপর ভিত্তি করে এগোচ্ছে।
সেগুলো হলো: ইসরায়েলি আগ্রাসন বন্ধ, ইসরায়েলি সেনা প্রত্যাহার, বন্দিবিনিময় এবং লেবাননের সেনাবাহিনী মোতায়েন।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবাননে ১০ দিনের একটি যুদ্ধবিরতি ঘোষণা করেন। লেবাননের স্থানীয় সময় ১৬ এপ্রিল মধ্যরাত থেকে তা কার্যকর হয়। এই যুদ্ধবিরতির ফলে ইসরায়েলের সামরিক অভিযান এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পাল্টা হামলা সাময়িকভাবে বন্ধ থাকে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































