ছবি : সংগৃহীত
লেবাননের দক্ষিণাঞ্চলীয় জিবদিন গ্রামে ইসরায়েলি বাহিনীর এক ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে। এ হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। একই হামলায় এক সিরীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন।
সোমবার (১১ মে) স্থানীয় সংবাদদাতা ও আঞ্চলিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। নিহত বাংলাদেশিরা ওই এলাকায় শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, জিবদিন গ্রামের একটি বাড়ি লক্ষ্য করে ইসরাইলি ড্রোন থেকে সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হামলার সময় ওই তিন ব্যক্তি বাড়ির ভেতরে অথবা আশপাশে অবস্থান করছিলেন। বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
একই দিনে জিবদিন গ্রামে এটি ছিল ইসরায়েলি বাহিনীর দ্বিতীয় হামলা। সীমান্ত এলাকায় চলমান উত্তেজনার মধ্যেই এ আক্রমণের ঘটনা ঘটল।
আরও পড়ুন <<>> সৌদিতে ১১ হাজার অভিবাসী গ্রেফতার
এ ঘটনায় লেবাননে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তবে নিহত দুই বাংলাদেশির নাম-পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বিমান ও ড্রোন হামলা বেড়েছে। এসব হামলায় সাধারণ বেসামরিক নাগরিকের পাশাপাশি বিদেশি শ্রমিকরাও হতাহত হচ্ছেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































