Apan Desh | আপন দেশ

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল ৪৫ দিন 

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৯:০১, ১৬ মে ২০২৬

আপডেট: ১০:৪১, ১৬ মে ২০২৬

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল ৪৫ দিন 

ছবি সংগৃহীত

যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিনের জন্য বাড়াতে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আরেক দফা আলোচনার পর এ সিদ্ধান্তে আসে দেশ দুইটি। স্থানীয় সময় শুক্রবার (১৫ মে) ওয়াশিংটনে অনুষ্ঠিত দুই দিনের আলোচনার পর যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র টমি পিগট জানান, দুই দিনের রুদ্ধদ্বার বৈঠকের পর যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়টি চূড়ান্ত হয়েছে। আগামী জুনে এ নিয়ে আরও আলোচনা হবে। ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ রোববার (১৭ মে) শেষ হওয়ার কথা ছিলো। 

তিনি আরও জানান, দুই দেশের মধ্যে কয়েক দশকের সংঘাত নিরসনের লক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে। 

অন্যদিকে লেবাননের প্রতিনিধিদল এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধবিরতির এ মেয়াদ বৃদ্ধি তাদের নাগরিকদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সুরক্ষার সুযোগ তৈরি হয়েছে, যা স্থায়ী স্থিতিশীলতা ও রাজনৈতিক সমাধানের পথ প্রশস্ত করবে। লেবাননের সরকার এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। 

আরও পড়ুন<<>>এবার চীন সফরে যাচ্ছেন পুতিন

প্রসঙ্গত, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার তিন দিন পর গত ০২ মার্চ ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এর পর থেকে ইসরায়েল দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালাচ্ছে এবং সীমান্তবর্তী একাধিক এলাকা দখল করেছে ইসরায়েলি বাহিনী। একই সময়ে তারা ব্যাপক বিমান হামলাও চালিয়ে যাচ্ছে।

২ মার্চ থেকে চলমান সংঘাতে এখন পর্যন্ত মোট ২ হাজার ৭০০ জনের বেশি মানুষ নিহত এবং প্রায় ৯ হাজার জন আহত হয়েছেন। এছাড়াও প্রায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়। 

এরপর ওয়াশিংটনে দুই দেশের রাষ্ট্রদূতদের মধ্যে প্রাথমিক আলোচনার পর গত ১৬ এপ্রিল ইসরায়েল ও লেবানেরর মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে বিমান হামলা ও স্থল অভিযান অব্যহত রেখেছে ইসরায়েল।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের