Apan Desh | আপন দেশ

ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ড্রোন-রকেট হামলা হিজবুল্লাহর 

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৯:১৮, ২ মার্চ ২০২৬

আপডেট: ১০:৫৯, ২ মার্চ ২০২৬

ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ড্রোন-রকেট হামলা হিজবুল্লাহর 

ছবি : সংগৃহীত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন ও রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। জবাবে রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সোমবার (০২ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদমাধ্যমটি জানায়, সোমবার ভোরে উত্তর ইসরায়েলের হাইফা শহরের নিকটবর্তী একটি সামরিক ঘাঁটিতে বড় ধরনের আক্রমণ চালায় হিজবুল্লাহ। গোষ্ঠীটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ এবং লেবাননের সার্বভৌমত্ব রক্ষায় তারা এ পদক্ষেপ নিয়েছে। হিজবুল্লাহর এই হামলার পরপরই ইসরায়েলি যুদ্ধবিমান বৈরুতের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বোমা বর্ষণ শুরু করে।

আরও পড়ুন<<>>ইরান কি মাথা নোয়াবে?

২০২৪ সালের নভেম্বরে দুই পক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও, সাম্প্রতিক সময়ে পরিস্থিতি আবারও নাজুক হয়ে পড়েছে। লেবানন সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, ইসরায়েল নিয়মিতভাবে আকাশসীমা ও চুক্তি লঙ্ঘন করে হামলা চালাচ্ছে।

অন্যদিকে, গত বছর লেবানন সরকার হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের লক্ষ্যে একটি ডিক্রি জারি করেছিল। তবে হিজবুল্লাহ তা প্রত্যাখ্যান করে জানায়, ইসরায়েলি আগ্রাসন থেকে দেশকে রক্ষা করতে তাদের কাছে অস্ত্র থাকা অপরিহার্য।

শনিবার ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনার পর দুদিন পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও সোমবারের এ পাল্টা-পাল্টি হামলা নতুন করে যুদ্ধের শঙ্কা জাগিয়ে তুলছে। দীর্ঘদিনের অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে জর্জরিত লেবাননের জন্য এ সামরিক সংঘাত মরার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়