Apan Desh | আপন দেশ

নিজ দেশের নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার আহ্বান সৌদির

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৫৫, ২৮ মার্চ ২০২৬

নিজ দেশের নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার আহ্বান সৌদির

লেবাননে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের দ্রুত দেশটি ত্যাগের আহ্বান জানিয়েছে সৌদি আরব। শুক্রবার (২৭ মার্চ) বর্তমান পরিস্থিতির কারণে বৈরুতে অবস্থিত সৌদি দূতাবাস এ আহ্বান জানায়।

শনিবার (২৮ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি গেজেট।

সৌদির লেবানন দূতাবাস জানায়, নাগরিকদের লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা মেনে চলার অনুরোধ জানানো হচ্ছে। 

যারা ইতোমধ্যে সেখানে আছেন, তাদের বিলম্ব না করে দ্রুত চলে যেতে বলেছে দূতাবাস।

আরও পড়ুন : পেট্রোল রফতানি বন্ধের ঘোষণা রাশিয়ার

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে দূতাবাস জানায়, জরুরি প্রয়োজনে তাদের সঙ্গে যোগাযোগ করার ওপর গুরুত্ব দেয়া হয়েছে। পাশাপাশি, সবার নিরাপত্তা কামনা করা হয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়