ছবি এআই
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। সোমবার (২৭ এপ্রিল) প্রথম দেড় ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮৮টির শেয়ারদর বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন বেলা ১১টা ২৮ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ১৫ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৩১ পয়েন্টে।
আরও পড়ুন<<>>এনভয় টেক্সটাইলসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ০ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ১ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৬৬ ও ২০২৭ পয়েন্টে।
এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ৩৩২ কোটি ৯ লাখ ৩৭ হাজার টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৮টি, কমেছে ১১৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৮৩টি কোম্পানির শেয়ারের।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।


















