Apan Desh | আপন দেশ

ইসরায়েল-লেবাননের বৈঠককে স্বস্তির অবকাশ বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৭:০৯, ১৬ এপ্রিল ২০২৬

আপডেট: ১৭:১০, ১৬ এপ্রিল ২০২৬

ইসরায়েল-লেবাননের বৈঠককে স্বস্তির অবকাশ বললেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যের লেভান্ট অঞ্চলের দুই প্রতিবেশী ইরায়েল ও লেবানন বৈঠকে বসছে বলে জানিয়েছেন ট্রাম্প। যুদ্ধরত দুইপক্ষের এ বৈঠক মধ্যপ্রাচ্যে কিছুটা হলেও স্বস্তির অবকাশ সৃষ্টি করবে বলেও মন্তব্য করেছেন তিনি।

বুধবার (১৫ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে কিছুটা স্বস্তির অবকাশ তৈরির চেষ্টা করা হচ্ছে। প্রায় ৩৪ বছর পর দুই নেতার মধ্যে নীরবতা ভাঙছে। বিষয়টি চমৎকার!

ট্রুথ সোশ্যাল পোস্টে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি প্রেসিডেন্ট ট্রাম্প। কোথায় এ বৈঠক হচ্ছে এবং কারা এ বৈঠকে প্রতিনিধিত্ব করছেন— সেসব তথ্যও নেই পোস্টে। 

আরও পড়ুন<<>>হরমুজ প্রণালী খুলে দেয়ার আহবান চীনের

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দফতরে বৈঠকে বসেছিলেন যুক্তরাষ্ট্রের ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েশিয়েল লাইটার এবং লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদেহ। সে বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মার্কো রুবিও উপস্থিত ছিলেন। 

তবে বৈঠকে আলোচনার ফলাফল কী হয়েছে— তা জানা যায়নি। ওয়াশিংটনের সে বৈঠকের পর লেবাননে ইসরায়েলের অভিযানও থামেনি।

এ ব্যাপারে বিস্তারিত জানতে ইসরায়েল ও লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছিল মার্কিন সংববাদমাধ্যম সিএনএন। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা এ প্রসঙ্গে মন্তব্য করতে চাননি এবং লেবাননের কর্মকর্তারা জানিয়েছেন, এ রকম বৈঠকের কোনো তথ্য তাদের কাছে নেই।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের