Apan Desh | আপন দেশ

ইসরায়েলি হামলায় লেবাননে আরও এক বাংলা‌দে‌শি নিহ‌ত

আন্তজাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০০:২০, ১৪ মে ২০২৬

ইসরায়েলি হামলায় লেবাননে আরও এক বাংলা‌দে‌শি নিহ‌ত

ছবি : সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে আবারও ড্রোন হামলায় চালিয়েছে ইসরায়েল। এ হামলায় আরও এক বাংলা‌দে‌শি নিহ‌ত হয়েছেন। বৈরুতের বাংলাদেশ দূতাবাস তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছে। এ ঘটনায় আরেক বাংলা‌দে‌শি কর্মীর মৃত্যদেহ ধ্বংসস্তূপের নীচে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।

বুধবার (১৩ মে) বৈরুতের বাংলাদেশ দূতাবাস জা‌নি‌য়ে‌ছে, গত ১১ মে রাতে লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়ের মাইফাদুন এলাকায় আবাসস্থলে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় সাতক্ষীরার শ্রী শুভ কুমার দাস এবং নর‌সিংদীর ক‌রিম মিয়া মৃত্যুবরণ করেছেন মর্মে বিভিন্ন সূত্র হতে জানা যায়।

বুধবার লেবানিজ আর্মি এবং লেবানিজ রেডক্রসের সহায়তায় হামলাস্থল হতে একটি অঙ্গবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। মরদেহটি শ্রী শুভ কুমার দাসের মরদেহ হিসেবে প্রতিবেশী অপর একজন প্রবাসী বাংলাদেশি কর্মী (রাজিব) নিশ্চিত করেছে। মরদেহটি নাবাতিয়ের নাযদ হাসপাতালে রাখা হয়েছে।

আরও পড়ুন <<>> সবচেয়ে বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

একই হামলাস্থলে অবস্থানকারী অপর বাংলাদেশি কর্মী ক‌রিম মিয়া (সম্ভাব্য) মৃত্যদেহটি ধ্বংসস্তূপের নীচে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে। নিরাপত্তা ঝুঁকির কারণে লেবানিজ আর্মি এবং লেবানিজ রেডক্রস  অপর মরদেহের উদ্ধার কাজ চালাতে পারেনি মর্মে একটি সূত্র থেকে জানা গেছে। অপর (সম্ভাব্য) মরদেহ উদ্ধারের বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সহিত যোগাযোগ চলমান রয়েছে। 

সোমবার (১১ মে) লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি কর্মী নিহত হয়। একই ঘটনায় আরেক বাংলা‌দে‌শি কর্মী নিহতের তথ‌্য নি‌শ্চিত করল দূতাবাস।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের