Apan Desh | আপন দেশ

ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১০:৪৪, ১১ এপ্রিল ২০২৬

ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা

যুদ্ধবিরতি বঙ্গ করে লেবাননে নৃশংস হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। দখলদারদের হামলায় বাংলাদেশি এক নারীর মৃত্যু হয়েছে।  বর্বর এ হামলার নিন্দা জানিয়েছে ঢাকা। শনিবার (১১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃ‌তি‌তে এ নিন্দা জা‌নি‌য়ে‌ছে।

বিবৃ‌তি‌তে বলা হ‌য়ে‌ছে, বাংলাদেশ লেবাননে সাম্প্রতিক ইসরায়েলি হামলার নিন্দা জানায়, যে হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি ও আহত হয়েছে। যা এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য চলমান প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করে।

আরও পড়ুন<<>>লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ

বৈরুতে ইসরায়েলি হামলায় দিপালী বেগমের মর্মান্তিক মৃত্যুরও নিন্দা জানায় বাংলা‌দেশ। বাংলাদেশ সরকার তার প‌রিবা‌রের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। একই স‌ঙ্গে শোকাহত পরিবারের এ কঠিন সময়ে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে।

এতে আরও বলা হয়েছে, লেবাননে বাংলাদেশ দূতাবাস দিপালীর পরিবারের সঙ্গে যোগাযোগ করছে এবং পরিস্থিতি অনুযায়ী তার মৃতদেহ দেশে ফিরিয়ে আনা হ‌বে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের