Apan Desh | আপন দেশ

লেবাননে ইসরায়েলি হামলা, ফের বন্ধ হরমুজ প্রণালি

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:১৯, ৯ এপ্রিল ২০২৬

লেবাননে ইসরায়েলি হামলা, ফের বন্ধ হরমুজ প্রণালি

লেবাননে ফের হামলা চালিয়েছে সরায়েল। মাত্র ১০ মিনিটের ব্যবধানে রাজধানী বৈরুতসহ দেশটির বিভিন্ন প্রান্তে অন্তত ১০০টি বিমান হামলা চালায় দেশটি। এ হামলায় নারী ও শিশুসহ ২৫৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজারেরও বেশি। লেবাননে এ হামলার জেরে ইরান হরমুজ প্রণালি বন্ধ করেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি চুক্তির কয়েক ঘণ্টা যেতে না যেতেই লেবাননে ভয়াবহ এ হত্যাযজ্ঞ চালায় ইসরায়েলি বিমানবাহিনী। লেবাননের পার্লামেন্ট স্পিকার এটিকে 'পূর্ণমাত্রার যুদ্ধাপরাধ' বলে অভিহিত করেছেন।

এদিকে, যুদ্ধবিরতির মধ্যে হামলা হয়েছে ইরানেও। বুধবার দেশটির ইসফাহান এবং কেরমান শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর পরপরই সেখানকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। এই হামলার ঘটনাকে যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন বলে দাবি করছে তেহরান। যদিও যুক্তরাষ্ট্র বা ইসরায়েল এ হামলার বিষয়টি নিশ্চিত করেনি।

এমন পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার আক্রমণাত্মক অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। এক ভিডিও বার্তায় তিনি সাফ জানান, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি হলেও হিজবুল্লাহর ওপর হামলা থামবে না। তবে যুদ্ধবিরতি নিয়ে ঘরের মাঠে তীব্র সমালোচনার মুখেও পড়েছেন তিনি।

বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদ এ যুদ্ধবিরতিকে 'কূটনৈতিক বিপর্যয়' বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, নেতানিয়াহু কৌশলগতভাবে চরম ব্যর্থ হয়েছেন। 

আরও পড়ুন : আজ যেসব এলাকায় ব্যাংক বন্ধ

চলমান অভিযান থেকে তিনি কোনো লক্ষ্যই পূরণ করতে পারেননি বলেও অভিযোগ লাপিদের।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

চকবাজারের আগুন নেভেনি ৫ ঘণ্টায়ও অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল-মাইকেল উডফোর্ড স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা রূপপুরে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া রিয়াদ বিমানবন্দরে হামলায় আরও ৪ বাংলাদেশি আইসিইউতে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হাসান মাহমুদ বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের মাঝপথ থেকে ফিরে এলো ইউএস-বাংলা, ৫ ফ্লাইট বাতিল রিয়াদে হামলার নিন্দা ট্রাম্পের, হুতিবিরোধী অভিযানের ইঙ্গিত কিং খালিদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
City Touch