Apan Desh | আপন দেশ

লেবাননে ব্যাপক বোমা হামলা ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৬, ৯ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১১:৪১, ৯ ডিসেম্বর ২০২৫

লেবাননে ব্যাপক বোমা হামলা ইসরায়েলের

লেবাননের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি জায়গায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। যেসব জায়গায় হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্স ব্যবহার করত সেখানে এ হামলা চালানো হয়েছে। স্থানীয় সোমবার মধ্যরাতে এ হামলা চালায় ইসরায়েল। 

ইসরায়েল দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। এসব অবকাঠামো হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্স ব্যবহার করত।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, রাদওয়ান ফোর্সের ‘ট্রেনিং ও কোয়ালিফিকেশন গ্রাউন্ড’ লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। এখান থেকে তারা ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও সেগুলো বাস্তবায়ন করে বলে দাবি করেছে দখলদারদের সেনাবাহিনী।

২০২৪ সালের ২৭ নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বৈরুতে কয়েকবার হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ ও পূর্ব লেবাননের অন্যান্য এলাকায় প্রায় প্রতিদিনই হামলা করেছে ইসরায়েলি বাহিনী। 

ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর হুমকি দূর করার উদ্দেশ্যে এসব হামলা চালানো হচ্ছে। ইসরায়েল লেবানন সীমান্ত এলাকায় পাঁচটি প্রধান স্থানে এখনো সেনা মোতায়েন রেখেছে। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু