Apan Desh | আপন দেশ

খালেদা জিয়া

বেগম খালেদা জিয়া (জন্ম: আগস্ট ১৫ ১৯৪৫), জন্মগত নাম খালেদা খানম পুতুল, একজন বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি ১৯৯১-১৯৯৬ সাল এবং ২০০১-২০০৬ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রী রূপে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মাঝে দ্বিতীয় মহিলা সরকারপ্রধান (বেনজির ভুট্টোর পর)। তার স্বামী জিয়াউর রহমানের শাসনকালে তিনি ফার্স্ট লেডি ছিলেন। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও দলনেত্রী, যা তার স্বামী জিয়াউর রহমান কর্তৃক ১৯৭০ দশকের শেষের দিকে প্রতিষ্ঠিত হয়।

খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান

খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি এবং পাঁচটি প্রতিষ্ঠানকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার দিল সরকার। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিতে বৃহস্পতিবার বিকালে এ বছরের মনোনীতদের পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরণোত্তর পদক গ্রহণ করেন তার নাতনি জাইমা রহমান। প্রধানমন্ত্রীর হাত থেকে তিনি এ পদক গ্রহণ করেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কার দেয়া হয়েছে ‘স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশ গঠনে’সার্বিক অবদানের জন্য। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাইমার হাতে এ পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে বিকেল ৪টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এ অনুষ্ঠান আয়োজন করে মন্ত্রিপরিষদ বিভাগ। 

০৫:০১ পিএম, ১৬ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার

খালেদা জিয়ার কণ্ঠ নকল করা প্রতারক গ্রেফতার

খালেদা জিয়ার কণ্ঠ নকল করা প্রতারক গ্রেফতার

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কণ্ঠ নকল করে তার লিয়াজোঁ অফিসার পরিচয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে মোতাল্লেস হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (১৬ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। এর আগে ২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী ১১ মাসে খালেদা জিয়ার কণ্ঠ নকল করে প্রায় ২৬ কোটি টাকা হাতিয়ে নেয়ার বিষয়টি প্রকাশ্যে আসে। বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রতিবেদনে বিপুল অঙ্কের এ অর্থ আত্মসাতের তথ্য উঠে আসে।

১১:৪১ পিএম, ১৬ মার্চ ২০২৬ সোমবার

খালেদা জিয়াকে স্মরণ করে কাঁদলেন ডা. জাহিদ

খালেদা জিয়াকে স্মরণ করে কাঁদলেন ডা. জাহিদ

দিনাজপুর-৬ আসনে জয় পাওয়ার পর নিজ বাসভবনে নেতাকর্মীদের শুভেচ্ছা গ্রহণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন। শুভেচ্ছা বিনিময়ের একপর্যায়ে তিনি স্মরণ করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। স্মৃতিচারণ করতে গিয়ে তার চোখে পানি দেখা যায়। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে মতবিনিময়কালে এ আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বক্তব্যে তিনি বেগম জিয়ার দীর্ঘ আন্দোলন-সংগ্রামের কথা তুলে ধরেন। এছাড়া শহীদ, গুম ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের স্মরণ করেন তিনি।

০৭:৩১ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার

দেশের মানুষ খালেদা জিয়াকে অনন্তকাল মনে রাখবে

দেশের মানুষ খালেদা জিয়াকে অনন্তকাল মনে রাখবে

বেগম খালেদা জিয়া সত্য ও ন্যায়ের পক্ষে আজীবন লড়াই করেছেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় ছিলেন আপসহীন। দেশপ্রেমকে তিনি আজীবন লালন করেছেন। তিনি বলতেন, বিদেশে আমাদের বন্ধু আছে, কিন্তু প্রভু নেই—দেশই আমার আসল ঠিকানা। এজন্য দেশের মানুষ তাকে অনন্তকাল মনে রাখবে। এ কারণেই তার শেষযাত্রায় মানুষের ভালোবাসা পেয়েছেন, যা দেশের ইতিহাসে ঐতিহাসিক হয়ে থাকবে। বাংলাদেশ যতদিন থাকবে, ইতিহাসের প্রতিটি অধ্যায়ে তার নাম লেখা থাকবে-এভাবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সদ্যপ্রয়াত চেয়ারপারসনকে নিয়ে নিজেদের অনুভূতি ব্যক্ত করেছেন বিশিষ্ট ব্যক্তিরা।

০৮:১১ পিএম, ১৬ জানুয়ারি ২০২৬ শুক্রবার

‘বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়াকে ধারণ করতে হবে’

‘বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়াকে ধারণ করতে হবে’

বেগম খালেদা জিয়া যখন জীবিত ছিলেন, আমি উনার জন্য বিভিন্ন প্রোগ্রামে যেতাম। আপনাদের মনে আছে, আমি একটা কথা বলতাম– বেগম জিয়া ভালো থাকলে, ভালো থাকবে বাংলাদেশ। আমি বিশ্বাস করি অবশ্যই উনি এখন ভালো আছেন। কিন্তু বাংলাদেশ কি ভালো আছে? বা ভালো থাকবে? যদি বাংলাদেশকে ভালো থাকতে হয় তাহলে বেগম জিয়াকে ধারণ করতে হবে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক সমাজ’র উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্মৃতিচারণ করে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এসব কথা বলেন। 

০৬:৪২ পিএম, ১৬ জানুয়ারি ২০২৬ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement