ছবি: আপন দেশ
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তারেক রহমান।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে বাবা-মায়ের সমাধিতে যান তিনি। সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন। ফাতেহা পাঠ করেন। বিশেষ মোনাজাতে অংশ নেন।
জিয়ারতের সময় উপস্থিত ছিলেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান এবং ছোট ভাই আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শামিলা রহমান। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন <<>> প্রধানমন্ত্রীর সচিব নিয়োগ
এর আগে সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































