Apan Desh | আপন দেশ

‘বেগম খালেদা জিয়ার দেখানো পথ ধরেই এগিয়ে যাবে বিএনপি’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:৪৩, ৩ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৪:২৩, ৩ জানুয়ারি ২০২৬

‘বেগম খালেদা জিয়ার দেখানো পথ ধরেই এগিয়ে যাবে বিএনপি’

ছবি : আপন দেশ

বেগম খালেদা জিয়ার আদর্শ ও তার দেখানো পথ ধরেই বিএনপি এগিয়ে যাবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (৩ জানুয়ারি) সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে মহিলা দলের শ্রদ্ধা শেষে তিনি এ কথা জানান।

অভিযোগ করে রুহুল কবির রিজভী বলেন, ‘কারাগারে ইচ্ছাকৃতভাবে বেগম খালেদা জিয়াকে ভুল চিকিৎসা দেয়া হয়েছে। যার মধ্যে ছিল অশুভ কারসাজি।’

তিনি বলেন, ‘গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের শিখিয়েছেন, কীভাবে দেশের মানুষের পাশে থাকতে হয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়।’

আরও পড়ুন : ৩০তম বাণিজ্য মেলা উদ্বোধন করলেন বাণিজ্য উপদেষ্টা

দলের বর্তমান অবস্থা তুলে ধরে তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়ার আদর্শ, জনগণকে দেয়া তার অঙ্গীকার ও তার দেখোনো পথ ধরেই বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনগুলো এগিয়ে যাবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানও বাবা মায়ের আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়