ছবি : আপন দেশ
প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বলেছেন, ‘অদম্য মনোবলই সবচেয়ে বড় শক্তি। বেগম খালেদা জিয়ার নারী শক্তি ছিলেন তার দৃঢ়তায়, আর নেতৃত্বের শক্তি ছিল সাহসে।’
রোববার (০৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, ‘বাংলাদেশ সব নারী এবং কন্যার জন্য নিরাপদ হবে।’
আরও পড়ুন : ঢাকার তাপমাত্রা নিয়ে নতুন বার্তা
নারী দিবসে সততা, মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের অঙ্গীকারের আহ্বান জানিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, ‘নারী যখন এগিয়ে যায়, জাতিও এগিয়ে যায়। বাংলাদেশও সব নারী এবং কন্যার জন্য নিরাপদ হবে।’
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































