Apan Desh | আপন দেশ

তফসিল ঘোষণার সিদ্ধান্তের প্রতিবাদ

ইসি অভিমুখে ইসলামী আন্দোলনের গণমিছিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩০, ১৫ নভেম্বর ২০২৩

ইসি অভিমুখে ইসলামী আন্দোলনের গণমিছিল

ছবি: সংগৃহীত

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে পূর্ব ঘোষণা অনুযায়ী নির্বাচন কমিশন (ইসি) অভিমুখে গণমিছিল নিয়ে যাত্রা করেছে ইসলামী আন্দোলন।

বুধবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে এ গণমিছিল শুরু হয়েছে। গণমিছিলের নেতৃত্ব দিচ্ছেন দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ।

এর আগে বিকেল ৩টায় বায়তুল মোকাররমের উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশ করেন ইসলামী আন্দোলন নেতারা। এসময় সংগঠনের ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে নেতারা বলেন, বর্তমান নির্বাচন কমিশন দিয়ে কখনো সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। সম্প্রতি লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় উপ-নির্বাচনে যা হয়েছে তাতেই উপলব্ধি হয়েছে যে বর্তমান নির্বাচন কমিশনের অস্তিত্ব কতটুকু।

তারা বলেন, আমরা চাই সুষ্ঠু একটি নির্বাচন। যেখানে সব দলের অংশগ্রহণ থাকবে। এই নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে ব্যর্থ। এই কমিশনকে বাতিল করতে হবে।

তারা আরও বলেন, সরকারের মনোবাসনা পূর্ণ করতে নির্বাচন কমিশন অবৈধ তফসিল ঘোষণা করতে চাইছে। সরকার এই ব্যর্থ কমিশনের মাধ্যমে নির্বাচন দিয়ে আবারও ক্ষমতায় যেতে চায়। ইসলামী আন্দোলন এটা হতে দেবে না।

নির্বাচন কমিশন সন্ধ্যায় একতরফাভাবে তফসিল ঘোষণা করলে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) থেকে ইসলামী আন্দোলন কঠোর আন্দোলনে যাবে বলেও উল্লেখ করেন দলটির নেতারা।

আপন দেশ/এমএমজেড

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত