Apan Desh | আপন দেশ

তীব্র গরমে নবীজি যে দোয়া পড়তেন

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১০:৫৮, ৫ জুন ২০২৬

তীব্র গরমে নবীজি যে দোয়া পড়তেন

প্রতীকী ছবি

ঢাকাসহ সারাদেশে বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমলেও মিলছে না স্বস্তি। সারাদিনের তীব্র তাপপ্রবাহে শরীরের ত্বক পুড়ে যাওয়ার উপক্রম। এমন পরিস্থিতিতে নাজেহাল অবস্থা মানুষ ও প্রাণীকুলের। 

গরম ও তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে রাসুলুল্লাহ (সা.) আল্লাহর দরবারে উপকারী ও স্বস্তিদায়ক বৃষ্টির জন্য দোয়া করতেন। এ ছাড়া প্রচণ্ড গরমকে হাদিসে আল্লাহর ক্রোধ ও জাহান্নামের নিশ্বাসের সঙ্গে তুলনা করা হয়েছে, যা থেকে বাঁচতে বিশেষ কিছু ইস্তিগফার ও আশ্রয় প্রার্থনার দোয়া পড়ার কথা বলা হয়েছে।

তীব্র গরম ও তাপপ্রবাহ থেকে বাঁচার প্রয়োজনীয় দোয়া এবং আমলগুলো তুলে ধরা হলো:

১. স্বস্তিদায়ক বৃষ্টির জন্য নবীজির দোয়া:
প্রচণ্ড গরমে ও খরায় সাহাবিরা যখন রাসুলুল্লাহ (সা.)-এর কাছে এসে কষ্টের কথা বলতেন, তখন তিনি আল্লাহর কাছে এ দোয়াটি করতেন: اللَّهُمَّ اسْقِنَا غَيْثًا مُغِيثًا مَرِيئًا نَافِعًا غَيْرَ ضَارٍّ عَاجِلاً غَيْرَ آجِلٍ

উচ্চারণ: আল্লাহুম্মাস কিনা গাইসান মুগিসান মুরিয়্যান নাফিয়ান গাইরা দাররিন আজিলান গাইরা আজিলিন।

অর্থ: হে আল্লাহ! আমাদেরকে বিলম্বে নয় বরং তাড়াতাড়ি ক্ষতিমুক্ত-কল্যাণময়, তৃপ্তিদায়ক, সজীবতা দানকারী, মুষল ধারায় বৃষ্টি বর্ষণ করো। বর্ণনাকারী বলেন, অতঃপর তাদের উপর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায় (এবং বৃষ্টি হয়)।

আরও পড়ুন<<>>হজ পরবর্তী জীবন যেমন হওয়া উচিত

২. আল্লাহর শাস্তি থেকে আশ্রয়ের দোয়া
তীব্র গরম জাহান্নামের নিশ্বাসের সদৃশ হওয়ায়, এর কষ্ট থেকে বাঁচতে বেশি বেশি এই দোয়া পাঠ করার কথা হাদিসে এসেছে: 
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ وَتَحَوُّلِ عَافِيَتِكَ وَفُجَاءَةِ نِقْمَتِكَ وَجَمِيعِ (মুসলিম: ২৭৩৯)। 

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আ’ঊযুবিকা মিন যাওয়ালি নি’মাতিক, অ তাহাউভুলি ‘আ-ফিয়াতিক, অ ফুজায়া-তি নিকমাতিক, অ জামী’ই সাখাতিক।

অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই আপনার নিয়ামতের বিলুপ্তি, অনুকম্পার পরিবর্তন, আকস্মিক শাস্তি ও সমস্ত ক্রোধ থেকে।

৩. তীব্র গরমে করণীয় আমল
অতিরিক্ত গরমে নফল নামাজ পড়া এবং জোহরের নামাজ কিছুটা দেরিতে, অর্থাৎ আবহাওয়া ঠান্ডা হলে আদায় করা সুন্নাত।

আল্লাহর সন্তুষ্টি অর্জনে বেশি বেশি তওবা-ইস্তিগফার করা এবং সামর্থ্য অনুযায়ী দান-সদকা করা।

আল্লাহ তাআলা গরমের এ তীব্রতা থেকে আমাদের হেফাজত করুন। উপকারী বৃষ্টি দিয়ে আমাদের অন্তরগুলো প্রশমিত করুন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়