Apan Desh | আপন দেশ

ঈদের মধ্যে তাপপ্রবাহ চলবে যেসব জেলায়

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০০:৫৫, ২২ মে ২০২৬

ঈদের মধ্যে তাপপ্রবাহ চলবে যেসব জেলায়

ছবি: আপন দেশ

দেশের ১১টি জেলার ওপর দিয়ে বর্তমানে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যেখানে তাপমাত্রা উঠানামা করছে ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এদিকে আসন্ন ঈদুল আজহা বাকি আছে মাত্র এক সপ্তাহ। তবে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঈদের সময়েও গরম থেকে খুব বেশি স্বস্তি মিলবে না। কোথাও কোথাও তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, যেসব জেলায় এ তাপপ্রবাহ চলছে তা হলো- রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলা।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, ঈদের দিন ঢাকায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। বরং ঢাকা বিভাগের কিছু অংশে তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

আরও পড়ুন <<>> বজ্রপাতে চার জেলায় ৬ জনের মৃত্যু

বৃহস্পতিবার (২১ মে) আবহাওয়া অধিদফতর পূর্বাভাস দিয়েছে, সোমবার (২৫ মে) পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও ভারী বর্ষণ এবং দমকা হাওয়াও বয়ে যেতে পারে।

তবে মঙ্গলবার (২৬ মে) থেকে দেশের তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ কবির আরও জানান, ঈদের দিন সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের উত্তরাঞ্চল এবং রাজধানী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়