Apan Desh | আপন দেশ

ঢাকাসহ ৭ জেলায় বইছে তাপপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৯:২৬, ২০ মে ২০২৬

ঢাকাসহ ৭ জেলায় বইছে তাপপ্রবাহ

ছবি : আপন দেশ

রাজধানী ঢাকায় চলতি মৌসুমে প্রথমবারের মতো মৃদু তাপপ্রবাহ শুরু হয়েছে। বুধবার (২০ মে) নগরজুড়ে ভ্যাপসা গরমে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

আবহাওয়াবিদরা বলছেন, দিনের তাপমাত্রার তুলনায় রাতের অস্বাভাবিক উষ্ণতাই এই তীব্র গরমের মূল কারণ। গত রাতে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি, যার প্রভাব পড়েছে দিনের আবহাওয়ায়ও।

আজ রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, কোনো অঞ্চলের তাপমাত্রা ৩৬-৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়।

ঢাকার পাশাপাশি দেশের আরও কয়েকটি জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে বাগেরহাটে সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন : হাসপাতালের খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ স্বাস্থ্যমন্ত্রীর

এ ছাড়া যশোরে ৩৬ দশমিক ৮, সাতক্ষীরায় ৩৬ দশমিক ৪, খুলনায় ৩৬ দশমিক ২ এবং পাবনা ও রাজশাহীতে ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়