ছবি : আপন দেশ
তাপপ্রবাহ ও ভ্যাপসা গরমের মধ্যে রাজধানীতে স্বস্তির বৃষ্টি নেমেছে। সোমবার (২৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। এতে কিছুটা স্বস্তি ফিরে আসে নগরজীবনে।
সোমবার সকাল থেকেই ঢাকার আকাশ ঘন কালো মেঘে ছেয়ে যায়। এর সঙ্গে দমকা ও ঝোড়ো হাওয়া বইতে শুরু করে, যা তাপমাত্রা ও ভ্যাপসা গরম অনেকটাই কমিয়ে দেয়। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বৃষ্টির খবর পাওয়া গেছে।
বৃষ্টিতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বসতে শুরু করা পশুর হাটগুলোতে কিছুটা ভোগান্তির চিত্রও দেখা গেছে। কিছু হাটে কাদা ও পানি জমে ক্রেতা-বিক্রেতাদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
আরও পড়ুন : ঈদুল আজহার প্রধান জামাত কয়টায়, জানালেন ডিএসসিসি প্রশাসক
এর আগে রোববার (২৪ মে) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছিল।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































