Apan Desh | আপন দেশ

টাঙ্গাইলে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ছাতা বিতরণ

টাঙ্গাইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:১৪, ৮ জুন ২০২৬

টাঙ্গাইলে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ছাতা বিতরণ

ছবি: আপন দেশ

দেশজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে খেটে খাওয়া ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, টাঙ্গাইল ইউনিট।

সোমবার (০৮ জুন) সকালে মাঝে ছাতা, বিশুদ্ধ পানি ও মাস্ক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে টাঙ্গাইল জেলা পরিষদের সামনে তাপ প্রবাহের কারণে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মাঝে ছাতা, বিশুদ্ধ পানি, হাতপাখা ও মাক্স বিতরণ করা হয়। 

আরও পড়ুন<<>>সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশ-ইনের চেষ্টা

এ সময় বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ও টাঙ্গাইল রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ওবায়দুল হক নাসির ও সাধারণ সম্পাদক জিয়াউল হক শাহিন। এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান সাদিকুল আলম খোকা,নির্বাহী সদস্য শাহিন আকন্দ, শামসুর রহমান চৌধুরী শিবলু, মনোনীত সদস্য আসলাম ও জেলা মহিলাদের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক মমতাজ করিম।

এসময় প্রায় শতাধিক মানুষের মধ্যে ছাতা, বিশুদ্ধ পানি ও মাস্ক বিতরণ করা হয়। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ