Apan Desh | আপন দেশ

৫ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে সুখবর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:০০, ১৫ এপ্রিল ২০২৬

৫ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে সুখবর

ছবি: সংগৃহীত

দেশের ছয় জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকলেও বৃষ্টি নিয়ে স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদফতর। তীব্র গরমে বিপর্যস্ত জনজীবনে এতে কিছুটা স্বস্তি ফিরতে পারে বলে আশা করা হচ্ছে।

বুধবার (১৫ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় একটি লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। এর প্রভাবে সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আগামীকাল থেকে এ তাপপ্রবাহ প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এসময় দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। পাশাপাশি রাতের তাপমাত্রাও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন <<>> তাপমাত্রা নিয়ে কী বলছে আবহাওয়া অফিস

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২০ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। তবে ১৭ এপ্রিল থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে যেতে পারে। এসময় তাপমাত্রা আবার সামান্য বাড়ার সম্ভাবনাও রয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়