Apan Desh | আপন দেশ

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৫৯, ৯ জুন ২০২৬

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

ছবি: আপন দেশ

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান তাপপ্রবাহ আগামী ২৪ ঘণ্টায় আরও বিস্তৃত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে পরবর্তী সময়ে মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত বৃদ্ধি পেয়ে তাপমাত্রা কমার সম্ভাবনাও রয়েছে।

মঙ্গলবার (০৯ জুন) প্রকাশিত নিয়মিত আবহাওয়া বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাজশাহী, পাবনা, নীলফামারী, চুয়াডাঙ্গা ও খুলনা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ আগামী ২৪ ঘণ্টায় আরও বিস্তার লাভ করতে পারে। এসময়ে দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

একই সময়ে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

এদিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতোমধ্যে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। আগামী তিন থেকে চার দিনের মধ্যে এটি আরও বিস্তৃত হয়ে সারা দেশে ছড়িয়ে পড়তে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।

বুধবার (১০ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়া ও বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুন <<>> উত্তাল বঙ্গোপসাগর, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

এসময়ে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পাশাপাশি চলমান তাপপ্রবাহ দেশের কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে। এর ফলে তাপমাত্রাও কমে আসতে পারে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের