Apan Desh | আপন দেশ

৪ জেলায় তাপপ্রবাহ, ২ বিভাগে ভারী বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:০৯, ১৯ মে ২০২৬

৪ জেলায় তাপপ্রবাহ, ২ বিভাগে ভারী বৃষ্টির আভাস

ছবি : আপন দেশ

দেশের চার জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। তা তাপপ্রবাহ আরও কয়েকদিন থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম।

অন্যদিকে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকাসহ বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়াও রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রবৃষ্টিসহ জড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আরও পড়ুন <<>> ঢাকায় দুপুরের মধ্যে ঝড়ের আভাস

এতে আরও বলা হয়, নোয়াখালী, খুলনা, বাগেরহাট ও যশোর জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ তাপপ্রবাহ ব্যাহত থাকতে পারে। তবে, এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়