Apan Desh | আপন দেশ

২২ জেলায় বইছে তাপপ্রবাহ, থাকতে পারে ৪ এপ্রিল পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২২:১৩, ২ এপ্রিল ২০২৬

২২ জেলায় বইছে তাপপ্রবাহ, থাকতে পারে ৪ এপ্রিল পর্যন্ত

ফাইল ছবি, আপন দেশ

দেশের ২২ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী ৪ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) সন্ধ্যায় প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ ও নীলফামারী জেলা এবং রাজশাহী ও খুলনা বিভাগের ১৮ জেলাসহ ২২ জেলার ওপর দিয়ে এ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও বিস্তার লাভ করতে পারে।

এছাড়া শুক্রবার সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। এর ফলে তাপপ্রবাহ দেশের অন্যান্য অঞ্চলে বিস্তার লাভ করতে পারে। 

আরও পড়ুন<<>>আমীর হামজার বিরুদ্ধে আদালতের সমন জারি

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, যা ছিল ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়