Apan Desh | আপন দেশ

তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:০২, ২৫ এপ্রিল ২০২৬

তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

দেশজুড়ে আবহাওয়ার বড় পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। আগামী কয়েক দিন দেশের তিন বিভাগে মাঝারি থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অন্যদিকে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তিনি জানান, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। এতে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমে আসবে।

আরও পড়ুন <<>> সন্ধ্যার মধ্যে দুই অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিনে ঢাকাসহ বিভিন্ন বিভাগে পর্যায়ক্রমে বৃষ্টির বিস্তার বাড়তে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণও হতে পারে, বিশেষ করে ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে।

এদিকে দেশের কয়েকটি জেলায় চলমান মৃদু তাপপ্রবাহ ধীরে ধীরে প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী পাঁচ দিন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের এ ধারা অব্যাহত থাকতে পারে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়