শাহরুখের অসুস্থতা নিয়ে যে তথ্য ফাঁস করলেন গোবিন্দ
বলিউড সুপারস্টার শাহরুখ খান। তার বয়স বাড়লেও সমান উদ্যমে কাজ করে যাচ্ছেন। তবে দীর্ঘদিন ধরে তিনি শারীরিক নানা সমস্যায় ভুগছেন—এমন তথ্য প্রকাশ করেছেন জ্যেষ্ঠ ভারতীয় অভিনেতা গোবিন্দ নমদেব। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ খানের কর্মব্যস্ততা ও শারীরিক অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে গোবিন্দ নমদেব জানান, বলিউড কিংয়ের দীর্ঘদিনের মেরুদণ্ডজনিত সমস্যা রয়েছে। এত শারীরিক জটিলতা থাকা সত্ত্বেও তিনি প্রতিদিন প্রায় ২০ ঘণ্টা পর্যন্ত কাজ করেন—যা তাকে বিস্মিত করে।
০৩:০১ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার