Apan Desh | আপন দেশ

সিনেমার সিক্যুয়েল নিয়ে রাজকুমার হিরানির আইডিয়া

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৮:২০, ১১ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৮:২২, ১১ ফেব্রুয়ারি ২০২৬

সিনেমার সিক্যুয়েল নিয়ে রাজকুমার হিরানির আইডিয়া

ছবি: সংগৃহীত

বলিউডের বহুল জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’ ও ‘মুন্না ভাই’। কিছুদিন আগেই থ্রি ইডিয়টস-এর সিক্যুয়েল নিয়ে খবর পাওয়া গেছে। তবে এবার জানা যাচ্ছে ‘মুন্না ভাই’-এর নতুন পর্বও আনতে চলেছেন জনপ্রিয় নির্মাতা রাজকুমার হিরানি।

নির্মাতার সবচেয়ে সফল দুইটি সিনেমা ‘মুন্না ভাই’ ও ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল তৈরির কাজ শুরু হয়েছে বলে জানা যায়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক বলেন, তার মাথায় সিনেমা দুটির গল্প নিয়ে কিছু চমৎকার আইডিয়া এসেছে। বর্তমানে তিনি স্ক্রিপ্ট বা চিত্রনাট্য তৈরির কাজ করছেন।

আরও পড়ুন <<>> নৌকার প্রচারণা নিয়ে মুখ খুললেন রবি চৌধুরি

‘মুন্না ভাই ৩’ এ সিনেমার জন্য তার কাছে একটি বড় মাপের আইডিয়া আছে। তবে গল্পের শেষটা বা পরিণতি কেমন হবে, তা নিয়ে তিনি এখনো কাজ করছেন। ‘থ্রি ইডিয়টস ২’ সিনেমার সিক্যুয়েল নিয়ে হিরানি জানান, হঠাৎ করেই তার মাথায় একটি দারুণ আইডিয়া আসে। যদিও সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার আগেই খবরটি ছড়িয়ে পড়েছিল। তবে এখন তিনি এটি নিয়ে গুরুত্বের সঙ্গে ভাবছেন।

পরিচালকের হাতে এ মুহূর্তে ৩-৪টি ভিন্ন ভিন্ন স্ক্রিপ্ট রয়েছে। তিনি খুব দ্রুতই সিদ্ধান্ত নেবেন যে কোন সিনেমার শুটিং আগে শুরু করবেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়