Apan Desh | আপন দেশ

শাহরুখের অসুস্থতা নিয়ে যে তথ্য ফাঁস করলেন গোবিন্দ

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৫:০১, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

শাহরুখের অসুস্থতা নিয়ে যে তথ্য ফাঁস করলেন গোবিন্দ

গোবিন্দ নমদেব ও শাহরুখ খান। ছবি: সংগৃহীত

বলিউড সুপারস্টার শাহরুখ খান। তার বয়স বাড়লেও সমান উদ্যমে কাজ করে যাচ্ছেন। তবে দীর্ঘদিন ধরে তিনি শারীরিক নানা সমস্যায় ভুগছেন—এমন তথ্য প্রকাশ করেছেন জ্যেষ্ঠ ভারতীয় অভিনেতা গোবিন্দ নমদেব।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ খানের কর্মব্যস্ততা ও শারীরিক অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে গোবিন্দ নমদেব জানান, বলিউড কিংয়ের দীর্ঘদিনের মেরুদণ্ডজনিত সমস্যা রয়েছে। এত শারীরিক জটিলতা থাকা সত্ত্বেও তিনি প্রতিদিন প্রায় ২০ ঘণ্টা পর্যন্ত কাজ করেন—যা তাকে বিস্মিত করে।

গোবিন্দের ভাষ্য অনুযায়ী, শাহরুখ খুব কম সময় ঘুমান। দিনে মাত্র তিন থেকে চার ঘণ্টা বিশ্রাম নিয়েও নিয়মিত শরীরচর্চা করেন, সংলাপ প্রস্তুত করেন এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন। শারীরিক কষ্টকে গুরুত্ব না দিয়েই তিনি কাজকে অগ্রাধিকার দেন।

২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি সিনেমায় শাহরুখ খানের সঙ্গে কাজের অভিজ্ঞতার কথাও স্মরণ করেন গোবিন্দ নমদেব। তিনি বলেন, সে সময় থেকেই বুঝেছিলেন—দীর্ঘ সময় নিরবচ্ছিন্নভাবে কাজ করার অসাধারণ সক্ষমতা শাহরুখের মধ্যেই রয়েছে।

আরও পড়ুন <<>> আবারও কণ্ঠশিল্পী নোবেল গ্রেফতার

এর আগে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানে দেয়া এক সাক্ষাৎকারে শাহরুখ নিজেও তার জীবনযাপনের ধরন তুলে ধরেছিলেন। সেখানে তিনি জানান, ভোর পাঁচটার দিকে ঘুমাতে যান তিনি। হলিউড অভিনেতা মার্ক ওয়াহলবার্গ যখন দিনের কাজ শুরু করেন, তখনই তার ঘুমানোর সময়। শুটিং শেষে গভীর রাতে বাসায় ফিরেও ব্যায়াম করে তবেই ঘুমাতে যান তিনি।

এদিকে আগামীতে পরিচালক সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় দেখা যাবে শাহরুখ খানকে। ছবিটিতে তার মেয়ে সুহানা খান এবং অভিনেতা অভিষেক বচ্চনও অভিনয় করেছেন।

দীর্ঘদিনের শারীরিক সমস্যার মধ্যেও নিরলস পরিশ্রম ও কর্মনিষ্ঠার কারণে শাহরুখ খান এখনও বলিউডের অন্যতম সক্রিয় ও প্রভাবশালী তারকা হিসেবে নিজ অবস্থান ধরে রেখেছেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ
Advertisement

জনপ্রিয়