Apan Desh | আপন দেশ

শুটিংয়ে গুরুতর আহত শাহরুখ খান, নেয়া হচ্ছে যুক্তরাষ্ট্রে

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:২৮, ১৯ জুলাই ২০২৫

শুটিংয়ে গুরুতর আহত শাহরুখ খান, নেয়া হচ্ছে যুক্তরাষ্ট্রে

বলিউড সুপারস্টার শাহরুখ খান গুরুতর আঘাত পেয়েছেন তার আসন্ন সিনেমা ‘কিং’-এর শুটিং চলাকালিন সময়ে। শুটিং সেটে অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময় এ ঘটনা ঘটে বলেই জানা গেছে।

টাইমস অব ইন্ডিয়ার খবর, ‘কিং’-এর শুটিংয়ের সময় পেশিতে আঘাত পেয়েছেন অভিনেতা। আর তার তীব্রতা এতটাই গুরুতর যে তাৎক্ষনিকভাবে বন্ধ করতে হয়েছে শুটিং। এমনকি একমাস শুটিং বন্ধ থাকবে বলেও জানা যাচ্ছে।

আরওপড়ুন<<>>৩১ মিলিয়ন ডলারের ঋণ, স্ত্রীর আয়ে সংসার চলছে বিবারের

এ মুহূর্তে উন্নত চিকিৎসার জন্য তড়িঘড়ি আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছে শাহরুখ খানকে। প্রাথমিকভাবে চিকিৎসকের পরামর্শ টানা একমাস বিশ্রামে থাকতে হবে বলিউড বাদশাকে। তার শারীরিক অবস্থা অনুযায়ী সিনেমার শিডিউল ঠিক করা হবে। আর সাময়িকভাবে সিনেমার শুটিং বন্ধ করা হয়েছে।

চলতি বছরের জুলাই-আগস্ট শুটিং বন্ধ রাখার কথা ভাবছে ‘কিং’ প্রোডাকশন হাউজ। আর সেপেটস্বর অথবা অক্টোবর মাস থেকে আবারও শুটিং শুরু করার পরিকল্পনা করছে সংশ্লিষ্ট টিম। তবে পুরোটা নির্ভর করছে কিং খানের শারীরিক অবস্থার ওপর।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু