Apan Desh | আপন দেশ

বড় দুঃসংবাদ পেলেন সাকিব আল হাসান

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৪, ২৯ সেপ্টেম্বর ২০২৫

বড় দুঃসংবাদ পেলেন সাকিব আল হাসান

সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ছে না বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে আলোচনার কেন্দ্রে আছেন এ টাইগার অলরাউন্ডার।

এর মধ্যেই আবার বড় দু:সংবাদ পেলেন সাকিব। তার বিরুদ্ধে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নতুন কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনকে এ দায়িত্ব দেয়া হয়েছে। এর আগে সাকিব আল হাসানের দুর্নীতির অভিযোগের বিষয়ে তথ্য পেতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটসহ (বিএফআইইউ) বিভিন্ন দফতরে চিঠি দিয়েছিল দুদক।

আরওপড়ুন<<>>ভারত ক্রিকেটকে ‘অসম্মান’ করছে, অভিযোগ পাকিস্তান অধিনায়কের

গত জুনে শেয়ারবাজারে সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করার অপরাধে সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। যেখানে শেয়ারবাজার থেকে ২৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

এবার সে মামলার তদন্তের সঙ্গে অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগ খতিয়ে দেখবেন সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারে পতনের পর থেকে দেশের বাইরে রয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব। দেশে ফিরে জাতীয় দলে হয়ে খেলতে চাইলেও হত্যা মামলার আসামি হওয়ায় দেশে ফিরতে পারেননি তিনি। বর্তমান ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত সময় পার করছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু