Apan Desh | আপন দেশ

‘নিরাপদ সড়ক’ নিয়ে ইলিয়াস কাঞ্চনের বার্তা

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৫৯, ১২ আগস্ট ২০২৬

‘নিরাপদ সড়ক’ নিয়ে ইলিয়াস কাঞ্চনের বার্তা

ইলিয়াস কাঞ্চন। ছবি: সংগৃহীত

চিকিৎসার জন্য আবার লন্ডনের পাড়ি জমিয়েছেন বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তবে দেশ ছাড়ার আগে দেশের সবার কাছে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের দায়িত্ব রেখে যাচ্ছেন বলে জানিয়েছেন এ অভিনেতা।

বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় তিনি ঢাকা ছাড়েন বলে জানান ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ।

টানা ১৫ মাস ধরে লন্ডনে চিকিৎসা নেয়ার পর গত ৩ আগস্ট দেশে আসেন ইলিয়াস কাঞ্চন। বর্তমানে তিনি আগের চেয়ে ভালো আছেন বলে জানিয়েছেন তার ছেলে জয়।

জয় বলেন, আব্বুকে (ইলিয়াস কাঞ্চন) আর কেমো থেরাপি দিতে হবে না। এ ধাপে আব্বুর ইমো থেরাপি আছে। ডাক্তাররা আশাবাদী, তিনি সুস্থ হয়ে উঠবেন। সবার কাছে আব্বুর জন্য দোয়া চাই।

ঢাকা ছাড়ার আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ইলিয়াস কাঞ্চন। এসময় তিনি জানান, দেশের সবার কাছে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের দায়িত্ব রেখে যাচ্ছেন। তার অনুপস্থিতিতে এ দায়িত্ব দেশের সবাই পালন করবে।

আরও পড়ুন <<>> লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন

দেড় বছরের চিকিৎসা শেষে দেশে ফেরার পর সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন ইলিয়াস কাঞ্চন। তাকে দেখতে গুলশানের বাড়িতে গেছেন বরেণ্য অভিনেতা আলমগীর, রোজিনা, আনোয়ারা, আনোয়ারার মেয়ে মুক্তি, বাপ্পারাজ ও সম্রাটসহ চলচ্চিত্র অঙ্গনের অনেকেই।

উল্লেখ্য, ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন। গত বছরের এপ্রিল থেকে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন তিনি। গত বছরের আগস্টে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়