Apan Desh | আপন দেশ

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৫২, ৩ জুন ২০২৬

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ

বাপ্পারাজ। ফাইল ছবি

আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানা গেছে।

চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল যে, এবারের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হতে পারেন বাপ্পারাজ। তবে শেষ পর্যন্ত আর সেটা হচ্ছে না।

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ব্যক্তিগত ব্যস্ততা ও অন্যান্য কারণে বর্তমানে শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেয়ার মতো পরিস্থিতিতে নে বলে মনে করছেন এ অভিনেতা। ফলে সভাপতি পদে প্রার্থী হওয়ার পরিকল্পনা থেকে সরে এসেছেন তিনি।

আরও পড়ুন <<>> জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকা সংশোধন

এদিকে বাপ্পারাজের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর খবরে চলচ্চিত্রাঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সভাপতি পদে এখন কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা নিয়ে শিল্পী ও চলচ্চিত্রসংশ্লিষ্টদের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনকে ঘিরে এরই মধ্যে চলচ্চিত্রাঙ্গনে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন প্যানেল ও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়