Apan Desh | আপন দেশ

মিরাজ-লিটনের হাতেই থাকছে নেতৃত্ব

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:৪৯, ৫ এপ্রিল ২০২৬

মিরাজ-লিটনের হাতেই থাকছে নেতৃত্ব

ফাইল ছবি

বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলের তিন ফরম্যাটে আলাদা নেতৃত্ব রয়েছে। টেস্ট দলের অধিনায়ক হিসেবে রয়েছেন নাজমুল হোসেন শান্ত। ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজ এবং  টি-টোয়েন্টি দলের নেতৃত্বে রয়েছেন লিটন কুমার দাস। তাদের মধ্যে দুইজনের মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

ওয়ানডে অধিনায়ক মিরাজকে ২০২৭ সাল পর্যন্ত এবং টি-টোয়েন্টি দলের লিটনকে ২০২৮ বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে। শনিবার (০৪ এপ্রিল) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বোর্ড সভা শেষে এ ঘোষণা দেয়া হয়।

গত বছরের জুনে এক বছরের চুক্তিতে অধিনায়কত্ব পাওয়া মিরাজ ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে টানা দুটি হোম সিরিজ জয়ের মাধ্যমে বোর্ডকে সন্তুষ্ট করতে সক্ষম হয়েছেন। সেজন্যই তাকে দীর্ঘমেয়াদে দায়িত্বে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

আরও পড়ুন<<>>রাজকীয় সংবর্ধনা সাফজয়ী যুবাদের

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানান, আমাদের টি-টোয়েন্টি অধিনায়কের মেয়াদ ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শেষ হয়েছে। তাই বর্তমান অধিনায়ক ও সহ-অধিনায়ককে ২০২৮ বিশ্বকাপ পর্যন্ত রাখা হচ্ছে। একই সময়ে ওয়ানডে অধিনায়কের মেয়াদও শেষের পথে। আমরা মনে করি, অধিনায়কদের নিরবচ্ছিন্নভাবে কাজ করার সুযোগ দেয়া এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা খুবই গুরুত্বপূর্ণ।

এদিকে কোচিং স্টাফ শক্তিশালী করতে সাবেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিককে এক বছরের চুক্তিতে স্পিন বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। এছাড়া সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের নেতৃত্বে নতুন নির্বাচক প্যানেল অনুমোদন দিয়েছে বোর্ড। পাশাপাশি খেলোয়াড়দের জন্য অ্যাওয়ার্ড নাইট পুনরায় চালু করা, ক্রীড়া সাংবাদিকদের বিদেশে স্কলারশিপের সুযোগ তৈরি এবং প্রতি তিন মাসে একটি ক্রীড়া জার্নাল প্রকাশের পরিকল্পনাও রয়েছে বোর্ডের। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়