ছবি: সংগৃহীত
বলিউড অভিনেতা অজয় দেবগন ও তার মায়ের মালিকানাধীন একটি বাংলোর ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বৃহৎ মুম্বাই পৌরসংস্থা (বিএমসি)। কোনো ধরনের বৈধ অনুমোদন ছাড়াই সেখানে নির্মাণ কাজ চালানোর অভিযোগে এ বাংলো ভেঙে দেয়া হয়।
সোমবার (১২ অক্টোবর) এ উচ্ছেদ অভিযান চালায় নগর কর্তৃপক্ষ।
এর আগে গত সেপ্টেম্বরে বিএমসি কর্তৃপক্ষ কাজ বন্ধ রাখতে নোটিশ দেয়। সেদিন প্রয়োজনীয় অনুমোদনের কাগজ দেখাতে নির্দেশ দিয়ে নোটিশ পাঠিয়েছিল।
মালিকপক্ষ জবাব দিলেও বৈধ নথিপত্র দাখিল করতে ব্যর্থ হওয়ায় গত ৬ অক্টোবর বিএমসি সে জবাব খারিজ করে দেয়া হয়। শেষ পর্যন্ত অবৈধ অংশটুকু ভেঙে ফেলে নগর কর্তৃপক্ষ।
আরও পড়ুন <<>> বিয়ে না করার কারণ জানালেন সালমান খান
জানা গেছে, প্রায় ৭,৮০২ বর্গফুটের এ বিলাসবহুল বাংলোটি সম্প্রতি একটি সেলুন সংস্থাকে পাঁচ বছরের চুক্তিতে ভাড়া দেয়া হয়েছিল। হাউজিং সোসাইটি সেলুন খোলার অনুমতি দিলেও বাড়িটির ভেতরের কাঠামোগত কোনো পরিবর্তন করার বা বাণিজ্যিক রূপ দেয়ার অনুমতি দেয়নি।
এদিকে পেশাগত জীবনে ব্যস্ত সময় পার করছেন অজয় দেবগন। চলতি বছর তার বহুল প্রতীক্ষিত ‘দৃশ্যম ৩’ বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। সামনে তার আরও কয়েকটি নতুন সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































