Apan Desh | আপন দেশ

হেমায়েতপুরে ‘চাপওয়ালার শ্বশুরবাড়ি’ খুলছেন ওমর সানী

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৪৭, ১৬ সেপ্টেম্বর ২০২৬

হেমায়েতপুরে ‘চাপওয়ালার শ্বশুরবাড়ি’ খুলছেন ওমর সানী

ছবি : আপন দেশ

বাংলা সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী। অভিনয়ে আগের মতো নিয়মিত না হলেও ব্যবসায় মনোযোগ দিয়েছেন তিনি।

রেস্তোরাঁ ব্যবসায় ওমর সানীর পথচলা অবশ্য বেশ কয়েক বছরের। প্রায় আট-নয় বছর আগে ‘মেরিমন্টানা’ দিয়ে এ ব্যবসায় যুক্ত হন তিনি। রাজধানীর উত্তরায় চালু করা সে রেস্তোরাঁ একসময় বেশ জনপ্রিয়ও হয়েছিল। পরে সেটি বন্ধ হয়ে যায়।

এরপর ‘চাপওয়ালার শ্বশুরবাড়ি’ নামে নতুন রেস্তোরাঁ ব্যবসা শুরু করেন ওমর সানী। এবার সে ব্যবসারই পরিসর বাড়াচ্ছেন তিনি। নতুন শাখা চালুর প্রস্তুতিতে নিজেও সময় দিচ্ছেন এ অভিনেতা।

তার জনপ্রিয় রেস্তোরাঁ ‘চাপওয়ালার শ্বশুরবাড়ি’র নতুন শাখা চালু হচ্ছে সাভারের হেমায়েতপুরে। আগামী ১৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে নতুন এ শাখা।

‘চাপওয়ালার শ্বশুরবাড়ি’র নতুন শাখা চালুর বিষয়টি নিশ্চিত করেছেন ওমর সানীর ছেলে ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফারদিন এহসান। বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন তিনি। নতুন শাখার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন ফারদিন।

আরও পড়ুন <<>> রাজনীতি ছেড়ে কোয়েল মল্লিকের নতুন ইনিংস

এদিকে নতুন শাখা চালুর সুযোগ পাওয়ায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ওমর সানী।

ওমর সানী বলেন, হেমায়েতপুরে চাপওয়ালার শ্বশুরবাড়ির আরও একটি শাখা চালু করার সুযোগ দেয়ায় আল্লাহর কাছে আমি অসীম কৃতজ্ঞ। ব্যবসায় আল্লাহর রহমত থাকলে এবং সততার সঙ্গে কাজ করলে উন্নতি আসবেই।

ব্যবসাটি এগিয়ে নিতে দিন-রাত পরিশ্রম করছেন জানিয়ে তিনি বলেন, আমি এ ব্যবসার জন্য দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমার কর্মীরাও অনেক পরিশ্রম করছেন। আমি তাদের জন্য দোয়া করি এবং তাদের প্রতি আমার ভালোবাসা রইল।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়