হবিগঞ্জ সীমান্তে গুলিবিদ্ধ হয়ে যুবকের মৃত্যু
হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছেন। স্থানীয়দের দাবি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তিনি নিহত হয়েছেন। রোববার (৩০ আগস্ট) উপজেলার চিমটিবিল খাস সীমান্তের শূন্যরেখার ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম, সোহাগ মিয়া (২০)। তিনি চিমটিবিল খাস এলাকার শফিক মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, গুলিবিদ্ধ অবস্থায় সোহাগকে পড়ে থাকতে দেখে তারা তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক
০৭:১৮ পিএম, ৩০ আগস্ট ২০২৬ রোববার