Apan Desh | আপন দেশ

‘অসৎ নেতৃত্বের কারণে দেশের মানুষের ভাগ্য বদলায়নি’

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩২, ৭ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১২:৩৩, ৭ ফেব্রুয়ারি ২০২৬

‘অসৎ নেতৃত্বের কারণে দেশের মানুষের ভাগ্য বদলায়নি’

জামায়াত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান

অসৎ নেতৃত্বের কারণে দেশের মানুষের ভাগ্য বদলায়নি বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। শনিবার (০৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে হবিগঞ্জে নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, অসৎ নেতৃত্বের কারণে দেশের মানুষের ভাগ্য বদলায়নি। আমরা নির্বাচিত হলে বছরে একবার জনগণের কাছে আয়-ব্যয়ের হিসাব দেব। যারা মা-বোনদের অপমান করেছেন তারা ১৮ কোটি মানুষের কাছে মাফ চান।

জামায়াত আমীর বলেন, রাজনীতি আমাদের পেশা নয়, এটা কর্তব্য হিসেবে নিয়েছি। একটি দলের লোকরা ভিক্ষুকদের কাছ থেকেও চাঁদা নেয়। এদেশে চাঁদাবাজি চলবে না, চাঁদাবাজি চিরতরে বন্ধ করা হবে।

আরও পড়ুন<<>>‘বিএনপি একক শক্তিতেই সরকার গঠনের মতো অবস্থানে রয়েছে’

তিনি বলেন, সন্ত্রাস ও দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে। এর দায় পূর্বের ক্ষমতাধরদের। বৈষম্যহীন দেশের জন্য জনগণ জীবন দিয়েছে। কিন্ত বৈষম্য ধরে রেখেছে অসৎ রাজনীতি।

ডা. শফিকুর রহমান বলেন, হবিগঞ্জের চা বাগানকে আধুনিকরণ করা হবে। ধর্মের ভিত্তিতে দেশকে আর বিভক্ত করতে দেয়া হবে না। মেধার ভিত্তিতে যে যার কাজ পাবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়