Apan Desh | আপন দেশ

হবিগঞ্জ সীমান্তে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

হবিগঞ্জ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৩:১৮, ২৭ জুন ২০২৬

আপডেট: ১৩:২০, ২৭ জুন ২০২৬

হবিগঞ্জ সীমান্তে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

ছবি : আপন দেশ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্তে ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। এসময় বিজিবি তাদের শক্তভাবে প্রতিহত করে। 

একপর্যায়ে জিরো লাইন থেকে তাদের ভারতের অভ্যন্তরে ফেরত নিতে বাধ্য হয় বিএসএফ। এসময় বিজিবিকে সর্বাত্মক সহায়তা করে সীমান্তবর্তী গ্রামের সাধারণ লোকজন। 

শনিবার (২৭ জুন) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে হবিগঞ্জ ৫৫ বিজিবি। 

বিজিবি জানায়, শুক্রবার (২৬ জুন) রাত ৩টার দিকে হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের ১৯৮২নং মেইন পিলারের ১১-এস সাব-পিলারসংলগ্ন তেলিয়াপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বেশ কিছুসংখ্যক ভারতীয় নাগরিককে রাতের অন্ধকারে সিকিউরিটি লাইট বন্ধ করে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। 

এসময় টহলরত বিজিবি সদস্যরা তাৎক্ষণিক অত্যন্ত দক্ষতা পেশাদারিত্ব ও সতর্কতার সঙ্গে তাদের প্রচেষ্টা জিরো লাইনে প্রতিহত করে। একপর্যায়ে তারা তাদের লোকজনকে ভারতের অভ্যন্তরে ফেরত পাঠায়। 

আরও পড়ুন : ‘মাদক থেকে বাঁচতে নিজেদের ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করতে হবে’

বিজিবি ৫৫ ব্যাটালিয়ন হবিগঞ্জের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ৫৫ বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। 

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement