Apan Desh | আপন দেশ

ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল বাবা-ছেলের

হবিগঞ্জ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১১:০৩, ১৭ মে ২০২৬

ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল বাবা-ছেলের

ছবি : আপন দেশ

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা লেগে বাবা-ছেলে নিহত হয়েছেন। 

শনিবার (১৬ মে) রাত ১০টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের পোদ্দারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হবিগঞ্জ পৌরসভার সুলতান মাহমুদপুর গ্রামের আব্দুল কাইয়ুম (৫৫) ও তার ছেলে জাকির হোসেন (২০)।

জানা গেছে, রাতে আব্দুল কাইয়ুম তার ছেলে জাকির হোসেন মোটরসাইকেলযোগে ধুলিয়াখালের দিকে যাচ্ছিলেন। পথে পোদ্দারবাড়ি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের সামনে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক বাবা-ছেলেকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : সবার আগে ঈদুল আজহার তারিখ ঘোষণা করল যে ২ দেশ

ঘটনার সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদ হোসেন জানান, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাকের পেছনে ঢুকে যায়। এতে বাবা-ছেলে নিহত হয়েছেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কানাডাকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো জামালপুরে ভুল প্রশ্নপত্রে ১০০ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা খামেনির শেষকৃত্যে মার্কিন হস্তক্ষেপ, অংশ নেয়নি ১৩ দেশ দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী দেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী খামেনির দাফনের জন্য ইরানকে ‘ছুটি’ দিয়েছে: ট্রাম্প আ.লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষকতার চেয়ে মহান পেশা আর কিছু হতে পারে না: এলজিআরডি মন্ত্রী জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী ইতিহাস গড়ে বিশ্বকাপের শেষ ষোলোয় মিশর কেপ ভার্দের স্বপ্নযাত্রা থামিয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনা ভেনেজুয়েলার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে ২৬৪৫ খামেনির শেষ বিদায়ে তেহরানে মানুষের ঢল