Apan Desh | আপন দেশ

পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি

হাবিগঞ্জ জেলা, আপন দেশ

প্রকাশিত: ১৮:০৪, ২৯ জুলাই ২০২৬

আপডেট: ১৮:০৫, ২৯ জুলাই ২০২৬

পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি

ফাইল ছবি, আপন দেশ

ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের মৌলভীবাজার-হবিগঞ্জ সড়কের শ্রীমঙ্গলের চা কন্যা সংলগ্ন এলাকায় পুলিশের দেয়া ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের দিকে অগ্রসর হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। এ সময় উত্তেজনাকার পরিস্থিতির তেরি হয়।

বুধবার (২৯ জুলাই) বিকেলে সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সার্কেল ওয়াহিদুজ্জামান রাজুর নেতৃত্বে ওই এলাকায় ব্যারিকেড দেয়া হয়। এ সময় এনসিপির নেতাকর্মীদের আটকে দেয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। 

একপর্যায়ে নেতাকর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জ শহরের দিকে রওনা হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

আরও পড়ুন<<>>সুন্দরবনের বাঘ রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী

মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের ওপর হামলার ঘটনায় জেলায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এনসিপি নেতৃবৃন্দরা পুলিশের ব্যারিকেড ভেঙে মিরপুর সড়ক দিয়ে হবিগঞ্জের পথে এগিয়ে আসছেন বলে জানা গেছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ