ছবি : আপন দেশ
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে চলাচলকারী বাস মৌলভীবাজারে আটক এবং পরিবহন শ্রমিকদের নির্যাতনের প্রতিবাদে এ ধর্মঘট।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়।
এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ধর্মঘটের ঘোষণা দেন হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল।
আরও পড়ুন: আজ ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
তিনি বলেন, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের বিরতিহীন এক্সপ্রেস বাসের চালক ও শ্রমিকদের মৌলভীবাজারের এসএমএস পরিবহন শ্রমিক-মালিকরা শেরপুরে আটক করে গাড়ি ভাঙচুর ও শ্রমিকদের মারধর করে আসছেন। বর্তমানে তাদের তিনটি গাড়ি নিজেদের কার্যালয়ের সামনে নিয়ে আটকে রাখা হয়েছে।
বিষয়টি নিয়ে একাধিকবার বৈঠক হলেও সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ায় তারা ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান আবু মঈন চৌধুরী সোহেল। তিনি বলেন, ১ অক্টোবর থেকে জেলার কোনো সড়কে কোনো ধরনের গণপরিবহন চলাচল করবে না। বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































