Apan Desh | আপন দেশ

হবিগঞ্জে পরিবহন ধর্মঘট স্থগিত, বাস চলাচল স্বাভাবিক

হবিগঞ্জ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১১:৫৯, ২ অক্টোবর ২০২৬

হবিগঞ্জে পরিবহন ধর্মঘট স্থগিত, বাস চলাচল স্বাভাবিক

ছবি: আপন দেশ

হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে বাস আটকে রাখা ও পরিবহন শ্রমিকদের নির্যাতনের প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (০১ অক্টোবর)  রাতে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ ও শ্রমিক ঐক্য পরিষদের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

ফলে শুক্রবার (০২ অক্টোবর) সকাল থেকে জেলার অভ্যন্তরীণ সড়কসহ সব সড়কে গণপরিবহন চলাচল স্বাভাবিক হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল বলেন, মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে মোটর মালিক গ্রুপ, মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের সভায় আপাতত ধর্মঘট স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরও পড়ুন<<>>ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের অভিযোগ, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটে হবিগঞ্জের বাস চলাচলে বাধা দেয়া হচ্ছে। বিভিন্ন সময় শ্রমিকদের মারধর ও গাড়ি ভাঙচুর করা হয়। সম্প্রতি হবিগঞ্জের তিনটি বাস মৌলভীবাজারে আটকে রাখা হয়।

মালিক পক্ষের দাবি, বিভিন্ন সময় বৈঠকের মাধ্যমে বিষয়টির সমাধান হলেও পরে আবারও বাস আটক ও শ্রমিকদের মারধরের ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে এবং বিষয়টি সুষ্ঠু সমাধানের দাবিতে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকা হয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়